
কক্সবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন এলাকা থেকে বিভিন্ন মামলায় ২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তারদের মধ্যে ৩ জন চোর ও ছিনতাইকারী, দণ্ডবিধির ২৯০ ধারায় ১৩ জন, ৩ জন মাদক ব্যবসায়ী, ৩ জন মাদকসেবী, ৩ জন ওয়ারেন্টভুক্ত আসামি এবং ধর্তব্য অপরাধে ৪ জন রয়েছেন।
গ্রেপ্তার চোর ও ছিনতাইকারীরা হলেন সমিতিপাড়ার আব্দুর রহমান পুতু (১৯), ভারুয়াখালীর আব্দুল্লা হামিদ প্রকাশ সাগর (২৩) এবং দক্ষিণ রুমালিয়ারছড়ার আব্দুল হামিদ (২৬)।
মাদক ব্যবসায়ী হিসেবে উত্তর টেকপাড়ার জোসনা আকতার (২৩), খাদিজা বেগম (২২) ও নুনিয়ারছড়ার সানজিদা আক্তার (২৬)কে গ্রেপ্তার করা হয়েছে। মাদকসেবী হিসেবে গ্রেপ্তার হয়েছেন বইল্লাপাড়ার মো. সালাউদ্দিন (৩০), কলাতলীর মোহাম্মদ নয়ন প্রকাশ কালু (৩০) ও বাদশা ঘোনার পুতু (২৫)।
এ ছাড়া ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে দক্ষিণ রুমালিয়ারছড়ার আব্দুল হামিদ (২৩), মো. হোসেন এবং সাতকানিয়ার আবদুল শুক্কুরকে গ্রেপ্তার করা হয়। ধর্তব্য অপরাধে গ্রেপ্তার করা হয়েছে মো. সোহেল (৪৫), মো. হোসেন প্রকাশ জাম্বু (২১), ইব্রাহিম নুর (২৪) ও মো. রাশেদ (১৮)কে।
পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং চুরি, ছিনতাই, মাদকসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে সদর থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।